২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাউবির ক্যাম্পাস উদ্বোধন

জেলার মানিকপুরে শনিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভবন ও ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। এক বিঘা জমির উপর ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বাউবির নিজস্ব ক্যাম্পাসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম ও বাউবির উপাচার্য প্রফেসর ড. এম এরশাদুল বারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2006, 04:40 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

উদ্বোধন শেষে এক সভায় তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাকে মানুষের আরও দোরগোড়ায় নিয়ে যাচ্ছে। জাতির উন্নয়নে অবিকল্প শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, তৃতীয় বিশ্বের দেশ হিসেবে শিক্ষাই আমাদের শীর্ষে নিয়ে যেতে পারে।

বিশেষ অতিথি বাউবির উপাচার্য প্রফেসর ড. এম এরশাদুল বারী বলেন, শিক্ষাকে সব বয়সের জন্য উন্মুক্ত এবং দুরশিক্ষণ ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা প্রদানের সুযোগ সৃষ্টি করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জাতিকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলছে।

জেলা প্রশাসক মোঃ আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন  বাউবির রেজিস্ট্রার মঞ্জুরে খোদা তালুকদার, বাউবির আঞ্চলিক পরিচালক হাফিজ আহমেদ, পৌর চেয়ারম্যান এ্যাডভোকেট মুজিবুর রহমান প্রমুখ।