২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১৮ টি ইটভাটার বিরুদ্ধে বেলার উকিল নোটিশ

পরিবেশ আইন উপেক্ষা করে যত্রতত্র ইটভাটা স্থাপন করায় জেলার ১৮টি ইটভাটার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বেলা)।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 07:09 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

বেলার পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান স্বাক্ষরিত এক নোটিশে জনবসতিপূর্ণ এলাকা থেকে ভাটাগুলো অন্যত্র স্থানান্তর করে সেখানকার জনস্বার্থ এবং পরিবেশ রক্ষার দাবি জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও উকিল নোটিশের কপি পাঠানো হয়েছে।