২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ ও কেরাণীগঞ্জে বিষপানে ২জনের আত্মহত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগর ও কেরাণীগঞ্জে শনিবার রাতে পৃথক দুটি ঘটনায় দুইজন বিষপানে আত্মহত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 03:26 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

বিডিনিউজ মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরের কাদুরগাঁও গ্রামে শনিবার রাতে প্রদীপ শীল(১৬), বাবা সুনীল চন্দ্র শীল এর প্রতি অভিমান করে বিষপানে আত্মহত্যা করে।

বাবা ও ছেলে তাদের সেলুনে একই সঙ্গে কাজ করতো। শনিবার দুপুরে কাজে অবহেলার জন্যে পিতা সুনীল চন্দ্র শীল পুত্র প্রদীপকে বকাঝকা করলে অভিমান করে সে বিষপান করে।

প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় তার মৃত্যু হয়।

বিডিনিউজ কেরাণীগঞ্জ প্রতিনিধি জানান, শনিবার ঢাকার কেরাণীগঞ্জের আতিকুটিতে রানা (১৩) নামে এক কিশোর পিতার প্রতি অভিমান করে বিষপানে আত্মহত্যা করে।

এলাকাবাসী সূত্র জানায়, রানা শনিবার ইজতেমায় যাবে বলে মায়ের কাছ থেকে ৫০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু সে ইজতেমায় না গিয়ে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কারণে বাবা ফয়েজউদ্দিন তাকে বকা দেয়। রাতে সে বিষপান করে।

তাকে প্রাথমিক অবস্থায় স্থানীয় আরাফাত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে নয়টায় মিডফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

গভীর রাতে তার মৃত্যু হয়।