২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে দুই সহোদর নিহত

চট্টগ্রামের বাদুরতলা এলাকায় শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে। এ অগ্নিকাণ্ডে ২৩টি বাড়ি ভস্মিভূত হয়। দমকল বাহিনী শনিবার একথা জানায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 12:59 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

নিহতরা হচ্ছে - দিনমজুর আবুল কালামের ছেলে কামালউদ্দিন (৮) এবং মোহাম্মদ নাসির (৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাসিয়াপাড়ার একটি বাড়ির রান্নাঘরের উভেন থেকে শুক্রবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে চন্দনপুরা এবং লামার বাজারের চারটি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।