২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাকাতের গুলিতে মহিলা নিহত

চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা ইউনিয়নে বুধবার ডাকাতদের বন্দুকের গুলিতে একজন মহিলা নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 08:56 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

নিহতের নাম ফাতেমা বেগম (৪৫), তিনি বাড়ির মালিক আব্দুর রহমানের (৫৫) স্ত্রী।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রাত আনুমানিক ২টার দিকে প্রায় ২০জনের একটি ডাকাত দল আব্দুর রহমানের বাড়িতে জোর করে প্রবেশ করে। ডাকাত দলকে বাধা দিলে তারা ফাতেমাকে গুলি করে।

গুলিবিদ্ধ হয়ে ফাতেমা মাটিতে পড়ে যায়। এসময় আলমগীর (১৮) এবং জসিম উদ্দিন (১৬) নামে আরো দুজন গুলিবিদ্ধ হয়।

সকালে আহত অবস্থায় ফাতেমাকে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডাকাতরা নগদ টাকা, স্বর্নালঙ্কার ও ঘরের দামী জিনিসপত্রসহ প্রায় ৫০হাজার টাকার মালামাল লুট করে।

এ ব্যাপারে পটিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।