২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের তেল লুটের ঘটনায় কোম্পানীগঞ্জের ৩ জনকে আটক করেছে র‌্যাব

চট্টগ্রামের পতেঙ্গা থেকে তেলের ড্রামভর্তি দুটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় র‌্যাব শনিবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জের তিন চোরাকারবারীকে আটক করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র‌্যাব-৭ এর সদস্যরা অভিযান চালিয়ে বাংলাবাজারের কামালউদ্দিন (২৬), বামনীবাজারের সাহাবউদ্দিন (৩০) এবং রামপুরের কুখ্যাত সন্ত্রাসী হকসাবের পুত্র আলমাস খান বাহাদুরকে (৩২) আটক করেছে। এদের তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ব্যাপক অভিযান চালিয়ে ছিনতাই হওয়া তেলের বেশ কয়েকটি ড্রাম উদ্ধার করে।

জানা যায়, ৩১ ডিসেম্বর পতেঙ্গা এলাকা থেকে সন্ত্রাসীরা দুটি ট্রাকের ৮০ ড্রাম পাম্প ওয়েল লুট করে। পরে কোম্পানীগঞ্জের চোরাকারবারি হকসাব ওই মালামাল উপজেলার দক্ষিণ চরকাঁকড়া গ্রামের নাজিরহাটের একটি বাড়িতে রেখে নিজের গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে।

হকসাব পলাতক রয়েছে। সে রামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি।