২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে

টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 08:45 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বাংলাদেশ রেলওয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ থেকে ২৮ জানুয়ারি জামালপুর ও টঙ্গীর মধ্যে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। এ তিন দিন লাকসাম ও টংগী এবং আখাউড়া ও টংগীর মধ্যেও একটি করে বিশেষ ট্রেন চলাচল করবে।

২৯ জানুয়ারি আখেরী মোনাজাতের দিন ঢাকা থেকে টংগীর উদ্দেশে সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সাতটি বিশেষ ট্রেন চলবে।

এছাড়া টংগী ও ময়মনসিংহের মধ্যে চলাচল করবে চারটি বিশেষ ট্রেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২৭ থেকে ২৮ জানুয়ারি টঙ্গী স্টেশনে সকল আন্তঃনগর ও মেইল এক্্রপ্রেস ট্রেনসমূহ দুই মিনিট করে থামবে।