২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ দল পৌরবাসীর সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জ পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দল পৌরবাসীর মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। এসময় অন্তত সাতটি বাড়ি ভাংচুর হয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার বিকেলে মারবেল খেলা কেন্দ্র করে শহরের একডালা এলাকা ও গয়লা এলাকার মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। শুক্রবারের সংঘর্ষের পর শনিবার সকালে দু’ এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

এসময় ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে ২০জন আহত হয়। এছাড়া এসময় সাতটি বাড়ি ভাংচুর হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।

আহতদের স্থানী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।