২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বৃদ্ধকে জবাই ও গৃহবধুকে পিটিয়ে হত্যা

বগুড়ার কাহালু উপজেলার সাতরোকা গ্রামে দুর্বৃত্তরা এক বৃদ্ধকে জবাই করে হত্যা ও গাবতলী উপজেলায় স্বামীর লাঠির আঘাতে এক গৃহবধু নিহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

নিহতরা হলেনÑ কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোকা গ্রামের আলহাজ আইয়ুব আলী (৭০) ও গাবতলী উপজেলার বাওইখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী আঞ্জুয়ারা (৩৫)।

গ্রামবাসীরা জানান, রোববার রাতে খাবারের পর বৃদ্ধ আইয়ুব আলী ও তার স্ত্রী ঘুমিয়ে পড়লে গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙে ঘরে ঢুকে বৃদ্ধাকে চোখ-মুখ বেঁধে ফেলে। এরপর দুর্বৃত্তরা বৃদ্ধ আইয়ুব আলীকে জবাই করে পালিয়ে যায়। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশের ধারনা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই তাকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা  হয়েছে।

অন্যদিকে পারিবারিক বিরোধের জের ধরে রোববার বিকেলে গাবতলী উপজেলার বাওইখোলা গ্রামে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারি জাহাঙ্গীর তার স্ত্রী আঞ্জুয়ারার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকেই জাহাঙ্গীর ও তার বাড়ির লোকজন পলাতক।

এ ব্যাপারে নিহত আঞ্জুয়ারার ভাই শাহাদত হোসেন বাদি হয়ে গাবতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।