সড়ক দুর্ঘটনায় নিহত পেট্রোবাংলা পরিচালক ও তার স্ত্রীর নামাযে যানাজা ও দাফন সোমবার
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শুক্রবার নিহত পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) কাজী শহীদুর রহমান এবং তার স্ত্রীর প্রথম নামাযে যানাজা সোমবার সকাল সাড়ে ১১টায় কারওয়ান বাজারের পেট্রো সেন্টারে অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় নাজাযে যানাজা অনুষ্ঠিত হবে বাদ জোহর কাকরাইল মসজিদে। এরপর তাদের মীরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
এর আগে কাজী শহীদুর রহমান এবং তার স্ত্রী নাসরীন শহীদের লাশ সিএমএইচ থেকে বননানীতে তার বড় ভাইয়ের বাসায় নেয়া হবে।
এদিকে রোববার বিকেলে কাজী শহীদুর রহমানের লন্ডন প্রবাসী মেয়ের দেশে আসার কথা।
কাজী শহীদুর রহমানের কূলখানি মঙ্গলবার বাদ মাগরিব বনানীতে তার বড় ভাইয়ের বাসায় অনুষ্ঠিত হবে।
গত শুক্রবার ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে নরসিংদীর কাছে এক সড়ক দুর্ঘটনায় কাজী শহীদুর রহমান ও স্ত্রী নাসরীন শহীদ এবং বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পেট্রোবাংলা সিনিয়র জেনারেল ম্যানেজার এমএ বাসেত ও তার স্ত্রী মাহফুজা বাসেত নিহত হন। একই দুর্ঘটনায় তাদের দুই সন্তান আমিত ও নাহিন মারাত্মক আহত হয়। তারা বর্তমানে ঢাকার ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার এমএ বাসেত এবং তার স্ত্রী মাহফুজা বাসেতকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
