২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ব্রিফিং

সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ঢাকায় দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ব্রিফিং দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

দু’বার পিছানোর পর সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার তারিখ ১২-১৩ নভেম্বর পূণঃনির্ধারিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভা শেষে পররাষ্ট্র সচিব হেমায়েতউদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা সম্মেলনের প্রস্তুতি এবং কার্যসূচী সম্পর্কে তাদেরকে জানিয়েছি এবং তাদের মতামত জানতে চেয়েছি।

পররাষ্ট্র সচিব জানান, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)এর ১৩তম শীর্ষ সম্মেলন নির্ধারিত সমায়েই অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচী অনুযায়ী সার্ক প্রোগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হবে ৯ নভেম্বর এবং পররাষ্ট্র সচিবদের নিয়ে গঠিত স্টান্ডিং কমিটির সভা ও সার্ক পররাষ্ট্র মন্ত্রী নিয়ে গঠিত কাউন্সিল অব মিনিস্টিস’র সভা অনুষ্ঠিত হবে যথাক্রামে ১ ০ নভেম্বর ও ১১ নভেম্বর।

সম্মেলনের উদ্ধোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে।

১৯৮৩ সালে গঠিত সার্ক এর সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে-বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা।