মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণসহ সাত দফা দাবি
মুক্তিযোদ্ধাদের জন্য আধুনিক হাসপাতাল নির্মাণ, খাস জমি বরাদ্দ ও সরকারি অর্থায়নে বিভিন্ন ইউনিট কার্যালয় নির্মাণসহ সাত দফা বাস্তবায়নের জানিয়েছেন দাবি মুক্তিযোদ্ধারা।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম কাস্টমস্, শিপিং ও ডক বন্দর প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড এসব দাবি জানায়।
এতে মূল বক্তব্য রাখেন ইউনিটের আহ্বায়ক ও শ্রমিক নেতা আলমগীর খন্দকার। উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আলী মিন্টু।
আলমগীর খন্দকার বলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য দুমাস আগে সাহায্য চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছি। কিন্তু দুমাসেও কোনো সাড়া পাইনি।
