২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পারিতোষিক বৃদ্ধিসহ সংসদে পাশ হওয়া ৮টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সংসদ সদস্যদের সম্মানি বৃদ্ধিসহ অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে পাশ হওয়া আটটি বিলে বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সম্মতি দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পর বৃহস্পতিবার থেকেই ওই বিলগুলো আইনে পরিণত হয়েছে।

যেসব বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন, সেগুলো হচ্ছে: ‘দি প্রেসিডেন্টস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০০৫’, ‘দি প্রাইম মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল ২০০৫’, দি স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০০৫’, এবং ‘দি মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (সংশোধন) বিল, ২০০৫’, ‘দি সুপ্রীম কোর্ট জাজেস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০০৫’, ‘দি মেম্বার্স অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্স) (সংশোধন) বিল, ২০০৫’, ‘বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য (সংশোধন) বিল, ২০০৫’ এবং ‘দি সিডস (সংশোধন) বিল, ২০০৫’।

নতুন আইন অনুযায়ী, পারিতোষিক হিসেবে রাষ্ট্রপতির ১০,৪০০, প্রধানমন্ত্রীর ১০,০০০, স্পিকারের ৯,৭০০, ডেপুটি স্পিকারের ৯,৫০০, মন্ত্রীর ৯,০০০, প্রতিমন্ত্রীর ৮,১০০ এবং উপমন্ত্রীর ৭,৬৫০ টাকা, প্রধান বিচারপতির ৯,৫০০, আপীল বিভাগের বিচারপতির ৯,০০০, হাইকোর্ট বিভাগের বিচারপতির ৮,৫০০ এবং সাংসদদের ৫,০০০ টাকা পারিতোষিক বৃদ্ধি পেয়েছে।