১৮ সেপ্টেম্বর আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারির ড্র
১৮ সেপ্টেম্বর আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতাল লটারির ড্র অনুষ্ঠিত হবে।
ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা এমপি প্রধান অতিথি হিসেবে লটারির ড্র’র উদ্বোধন করবেন।
লটারির ড্র অনুষ্ঠানে জুরি বোর্ডে দায়িত্ব পালন করবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং বারডেমের কনসালটেন্ট ডা: ফরিদা হক।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি কাজী রফিকুল ইসলাম, লটারি পরিচালনা কমিটির চেয়ারম্যান ও আইন কমিশনের সদস্য ডঃ এম. এনামুল হকসহ সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
বেসরকারি টিভি চ্যানেল ‘চ্যানেল আই’ ওই দিন সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের হলরুম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
মিশনের ওয়েবসাইট www.ahsaniamission.org-এ লটারির ফলাফল পাওয়া যাবে।
