২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে রেল লাইন থেকে ৪ জনের কাটা লাশ উদ্ধার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বালুহর গ্রামের পাল্লা বিলের মাঝ দিয়ে যাওয়া রেল লাইন থেকে বৃহস্পতিবার পুলিশ ৪ জনের লাশ উদ্ধার করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 02:05 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে তাদের বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে।

পুলিশ সুপার আকরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুটি লাশের মাথায় আঘাত লেগে একপাশ ছিলে চুল উঠে গেছে। অন্য দুজনের এক জনের বুকের ও এক জনের গলার ওপর দিয়ে ট্রেনের চাকা যাওয়ায় শরীর দ্বিখণ্ডিত হয়ে গেছে।

তিনি আরও জানান, লাশগুলোর গায়ে কোনও গুলি বা কোপের চিহ্ন ছিল না এবং প্রত্যেকের শার্টের পকেটে ২০ থেকে ৫০ টাকা পাওয়া গেছে।

এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা পুলিশ এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি।

রেলওয়ে পুলিশ লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তারা ভোর রাতে ‘নকশী কাঁথা’ ট্রেনে কাটা পড়েছে।