২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনেতা দিলুর চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

বারডেম হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন দেশের বিশিষ্ট নাট্যাভিনেতা ও মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর চিকিৎসা সহায়তার জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে এক লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান মঙ্গলবার বারডেম হাসপাতালের আইসিইউ-তে দিলুর পরিবারের সদস্যদের কাছে এ অনুদানের চেক হস্তান্তর করেন।

প্রতিমন্ত্রী দিলুর শয্যাপার্শ্বে কিছু সময় অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

চিকিৎসকগণ প্রতিমন্ত্রীকে অবহিত করেন, ধীরে ধীরে দিলুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

গুলিয়ন বেরী সিনড্রোম সেরিব্রাল ভাইরাসে আক্রান্ত হয়ে জনপ্রিয় অভিনেতা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমান দিলু দীর্ঘদিন ধরে বারডেম হাসপাতালের আই সি ইউ-তে চিকিৎসাধীন আছেন।