২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরের ২ চরমপন্থী ঢাকা থেকে গ্রেফতার

মাদারীপুরের ২ চরমপন্থীকে সোমবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করার পর মঙ্গলবার রাজৈরে আনা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

গ্রেফতারকৃতরা হলো-আবু জাফর (৪৫) এবং আমির শেখ (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ওই দুই চরমপন্থী মাদারীপুরের দুই পুলিশ কর্মকর্তা অপহরণ ও হত্যা মামলার অন্যতম আসামি।

গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর পুলিশের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় তাদের একটি গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।