২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আটক ১৪ বাংলাদেশীকে দেশে ফেরত, বিডিআরের তদন্ত কমিটি গঠন

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৪ জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

শুক্রবার বিকাল সাড়ে চারটায় ভারতীয পুলিশ তাদেরকে গোয়াইন ঘাট উপজেলার তামাবিলস্থ কাস্টমস ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। কিন্তু কাস্টমস ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই ১৪ বাংলাদেশীকে আদালতে সোপর্দ না করে স্থানীয় প্রভাবশালী দুই ব্যবসায়ী মকু মিয়া ও জুবায়ের আহমেদের জিম্মায় ছেড়ে দিয়েছে।

সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত না করে আটককৃতদের ছেড়ে দেয়ায় শনিবার ইমিগ্রেশন কর্মকর্তা সিরাজুল ইসলামকে কারণ দর্শাতে সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে তলব করা হয়েছে।

অন্যদিকে, অবৈধভাবে ১৪ জন বাংলাদেশী নাগরিক কিভাবে ভারতে প্রবেশ করলো তা খতিয়ে দেখতে বিডিআর ২১ ব্যাটালিয়নের হেড কোয়ার্টার থেকে শনিবার সকালে ক্যাপ্টেন মামুনের নেতৃত্বে একটি তদন্ত টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

সীমান্ত সূত্র জানায়, ভারতীয় পুলিশের হাতে ধরা পড়া ওই ১৪ বাংলাদেশী নারী পুরুষ সীমান্তরক্ষী বিডিআর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কাজের সন্ধানে ভারতের ডাউকি বাজারে প্রবেশ করে।