২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরা মডেল টাউন এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে উত্তরা থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 11:41 AM

Updated : 26 Apr 2022, 06:05 PM

উত্তরা ৭ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের ১৫ নম্বর বাসার সামনে অনুমানিক ৭০ বছর বয়স্ক বৃদ্ধের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশকে জানালে সকাল সাড়ে আটটায় পুলিশ তা উদ্ধার করে। পুলিশ কর্তৃক বেওয়ারিশ সনাক্তকৃত লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে উত্তরা থানায় একটি ইউডি মামলা হয়েছে। স্থানীয় মসজিদ এবং অর্জিতা ফ্যাশনের গেটের সামনে পড়ে থাকা চেক লুঙ্গি ও সবুজ পাজ্ঞাবি পরিহিত নিহত বৃদ্ধের হাতে একটি সমান্য চা ভর্তি মিনারেল ওয়াটারের বোতল ছিল। একজোড়া স্যান্ডেল ও সেখানে পড়ে থাকতে দেখা যায়।