বাংলাদেশ অনেকের কাছে উন্নয়নের মডেল : জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত
জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখারউদ্দিন আহমেদ চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ অনেকের কাছেই উন্নয়নের মডেল।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) নির্বাহী বোর্ডের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বহুত্ববাদ, গণতন্ত্র ও কার্যকর সমষ্টিক অর্থনৈতিক নীতির মাধমে উন্নয়ণ অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, এশিয়ার বিভিন্ন দেশসহ এলডিসিভুক্ত দেশগুলোর সমস্যা নিরসনে ইউএনডিপিকে আরও মনোযোগী হতে হবে।
ইফতেখারউদ্দিন নতুন ইউএনডিপি প্রশাসক এবং তুরস্কের সাবেক অর্থমন্ত্রী কেমাল ডারবিজকে তার নতুন দায়িত্ব প্রাপ্তির জন্যে অভিনন্দন জানান। এ সময়ে তিনি আশা প্রকাশ করেন ডারবিজ তার সময়কালে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করবেন।
