রিভার্স রেপো নিলামের ফল প্রকাশ
বাংলাদেশ ব্যাংকের বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। খবর প্রেসবিজ্ঞপ্তির।
নিলামে চারদিন মেয়াদী মোট ১৮০.০০ (একশত আশি) কোটি টাকার চারটি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রগুলির বার্ষিক সুদের হার ছিল শতকরা ৫.৫০ ভাগ।
