২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাবাজি করবেন না, দেশের অবস্থা ভালো না

এলোপাতাড়ি বোমাবাজিতে বুধবার রাত নয়টায় নারায়ণগঞ্জ শহরে আতঙ্ক দেখা দেয়। বিস্ফোরণের বিকট শব্দে পথচারীসহ লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 06:03 PM

পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সতর্ক হয়ে ওঠে। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বোমাবাজদের ধরে থানায় নিয়ে আসার নির্দেশ দেন। বড়কর্তার নির্দেশে অধীনস্থরা দৌড়ঝাঁপ শুরু করেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢাকা ডেমরা আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের ভাগ্নের বিয়ে। বিয়েতে বরপক্ষ এ পটকাবাজি করেছে। কথা শুনে চুপসে যান পুলিশের কর্মকর্তারা। অবশেষে এমপির ভাগ্নের বিয়েতে উপস্থিত লোকজনকে অনুরোধ করা হয়, দয়া করে বোমাবাজি করবে না। দেশের অবস্থা ভালো না। আপনাদের বোমার শব্দে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়েছে।