রাজশাহীতে সন্দেহভাজন ৪ ইসলামী জঙ্গি আটক
ভারতীয় হাইকমিশনের রাজশাহী কার্যালয়ে ভিসার জন্য আবেদন করতে গেলে চার ব্যক্তিকে ইসলামী জঙ্গি সন্দেহে পুলিশ বুধবার আটক করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোস্তফা কামাল, নুরুল ইসলাম, আসাদুল ইসলাম ও আবদুল্লাহ আল মামুন। এদের সকলের বাড়ি গাইবান্ধা জেলায়।
তবে গ্রেফতারকৃতরা তাদের তাবলীগ জামাতের সদস্য বলে দাবি করেছেন। তারা জানান, মঙ্গলবার তারা রাজশাহী আসেন এবং বুধবার ভিসার জন্য ভারতীয় হাইকমিশনে যান।
গ্রেফতারকৃতদের মুক্ত করার জন্য তেরোখাদিয়া জামে মসজিদের খাদেম আবুল কাশেম আলী ও তাবলীগ জমাতের আমীর আব্দুল বাকী বোয়ালিয়া থানায় গিয়ে বলেন, আটককৃত ওই মসজিদেই অবস্থান করছিলেন।
অপর চার সৌদি নাগরিকের সঙ্গে ৪০ দিনের সফরে ভারত যেতে চেয়েছিলেন বলে জানান তারা ।
