অ্যাগোরার চার বছর পূর্তি উপলক্ষ্যে খোলা বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রয়ের ঘোষণা
বিপনী বিতান আগোরার চার বছর পূর্তি উপলক্ষ্যে খোলা বাজারে চেয়ে কম দামে পণ্যে বিক্রয়ের ঘোষনা দিয়েছেন অ্যাগোরার ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ।
রাজধানীর আজাদ হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাগোরার মাকেটিং ব্যবস্থাপক সামস হায়দার ও অর্থ ব্যবস্থাপক মোশারফ হোসেন মৃধা।
নিয়াজ মোর্শেদ বলেন, খোলা বাজারে চেয়ে কম দামে আগামীতে পণ্য বিক্রি করা হবে অ্যাগোরায়। আগামী বছরে চট্্রগ্রাম ও খুলনায় অ্যাগোরার নতুন শপিং মল খোলা হবে।
তিনি আরো বলেন, উৎপাদকদের সঙ্গে ভোক্তাদের সরাসরি সংযোগ করাই আমাদের দ্বায়িত্ব।
প্রতিদিন প্রায় চার হাজার ক্রেতা ঢাকায় অ্যাগোরার ৪টি শপমল থেকে জিনিষপত্র ক্রয় করে।
৪৪৪ টাকার পন্য ক্রয় করলে লটারির মাধ্যমে উপহার দেয়া হবে বিপনণ ব্যাবস্থাপক জানান।
