২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সন্ত্রাসীরা হাতে যুবক খুন

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাপুয়া গ্রামে সন্ত্রাসীরা বুধবার বিকালে এক যুবককে জবাই করে হত্যা করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 10:25 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

নিহত আবুল কালাম আজাদ (২২) সদর উপজেলার বাঘিল ইউনিয়নের বিলমুরিল গ্রামের হাবিবুল আলমের পুত্র।

পুলিশ জানায়, আবুল কালাম আজাদ বুধবার সাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় বিকাল সাড়ে তিনটার দিকে বাঘিল বাজারের কাছে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। তারা আজাদকে জোরপূর্বক একটি টেম্পুতে তুলে সাপুয়াতে নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে তাকে জবাই করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে পুলিশ বিলমুড়িল গ্রামের আখতারুজ্জামান টিটু (২০) ও টেম্পুসহ তার চালক মৈশারচর গ্রামের মাজেদুর রহমানকে গ্রেপ্তার করেছে।