২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত

বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের চতুর্থ দিন মঙ্গলবার মিরপুরে তালিকাভুক্ত ৮০টিসহ মোট ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. মফিদুর রহমানের নেতৃত্ব পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিওটিএ’র উপ পরিচালক সাইফুল হক খান এবং নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ।

মিরপুর থানা ও ডিএমপি’র ১০০জন সদস্যসহ ১৫০ জন শ্রমিক এবং বিআইডব্লিওটিএ কর্মীরা এ অভিযানে অংশ নেন।

বিআইডাব্লিওটিএ’র উপ পরিচালক সাইফুল হক খান জানান, বুধবারও মিরপুর এলাকার তুরাগ নদীতে উচ্ছেদ আভিযান চালান হবে।