২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া-নাটোর মহাসড়কের হরিণচড়া নামক স্থানে বৃহস্পতিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 12:19 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

নিহত ট্রাক ড্রাইভার মো. ইয়াসিন আলী (৪২) ও অজ্ঞাতনামা হেলপারের (৩২) বাড়ি রাজশাহী জেলার রাজবাড়ী উপজেলার বসুরা গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাকের (যশোর-চ-০২-২৩১) সামনের চাকা ফেটে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক পর্যায়ে ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি সিমেন্টের ক্লিংকার বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে গরু বোঝাই ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার মো. ইয়াসিন আলী ও অজ্ঞাতনামা হেলপার নিহত হয়। এ দুর্ঘটনায় ছয়জন আহত হয়। আহতরা সবাই গরুর ব্যাপারী।

পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল থানায় একটি মামলা হয়েছে।