২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালীর দুটি গ্রামে বুধবার পৃথক ঘটনায় পানিতে ডুবে ভাইবোনসহ তিন শিশু মারা গেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

সূত্র জানায়, বহালগাছিয়ার পশুরীবুনিয়া গ্রামের হোসেন মৃধার মেয়ে লামিয়া (৫) ও ছেলে ইলিয়াস (৩) সকালে সবার অজ্ঞাতে খেলতে খেলতে বাড়ির পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে খোজাখুঁজির পর এদেরকে পুকুর থেকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

এছাড়া মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী গ্রামের জনৈক শফিকুল ইসলামের ছেলে মাজহারুল (২) ওর বাবা-মার সাথে মুরাদিয়া গ্রামে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।