রংপুরে বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা ক্ষুব্ধ
রংপুর অঞ্চলে ঘন ঘন লোডশেডিং ও লো--ভোল্টেজের কারণে বিদ্যুৎ বিপর্যয়ে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। শিগগিরই যদি বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে রংপুর বিদ্যুত গ্রাহক সমিতি বিদ্যুৎ অফিস ঘেরাও এবং বিক্ষোভ মিছিল করার হুমকি দিয়েছে।
এদিকে রংপুর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বিডিনিউজকে জানায়, চাহিদা মাফিক সরবরাহ না থাকায় সারা শহরে লোড শেডিং অব্যাহত থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রংপুর আঞ্চলিক অফিস সূত্র জানায়, বৃহত্তর রংপুরের লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলায় দৈনিক বিদ্যুৎ দরকার ১১০ মেগাওয়াট। সেখানে গত এক সপ্তাহ ধরে সরবরাহ করা হচ্ছে গড়ে ৪০ থেকে ৪২ মেগাওয়াট।
এই স্বল্প সরবরাহ দিয়ে গোটা অঞ্চলে বন্টন করতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। ফলে লোডশেডিং বহু গুনে বেড়ে যাওয়ায় অধিকাংশ এলাকা ঘন্টার পর ঘন্টা বিদ্যুতহীন অবস্থায় থাকছে।
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, বিঘিœত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া এবং আর্থিকভাবে ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
