২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়নগঞ্জে নৌ বাহিনীর ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড (আপডেট)

নারায়নগঞ্জের ফতুল্লা থানার পাগলায় মেরি এণ্ডারসন সংলগ্ন নৌ বাহিনীর একটি ইউনিটের মূল ভবনের সামনে রাখা জ্বালানী তেলে মঙ্গলবার রাত পৌনে নয়টায় এক ভয়াবহ অগ্নকাণ্ড সংঘটিত হয়। এতে ইউনিটের রান্নাঘরটি ভস্মিভূত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়নগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 10:22 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রায় ৫০ফুট উচুতে আগুনের লেলিহান শিখা চোখে পড়ে। জ্বালানি তেল ভর্তি ড্রাম বিস্ফোরণের শব্দে এলাকাবাসরি মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাজার হাজার এলাকাবাসী রাস্তায় বেড়িয়ে আসে। নারায়ণগঞ্জ, পোস্তগোলা, হাজীগঞ্জ ফায়ার স্টেশনের অগ্নি নির্বাপক কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত পৌণে নয়টায় নৌবাহিনীর একটি ইউনিটের মূল ভবনের সামানে একটি রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং সামনে রাখা ড্রামভর্তি অকটেনে আগুন ধরে যায়। এতে বিকট শব্দে একের পর এক ড্রাম বিষ্ফোরিত হতে থাকে। 

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ক্ষয় ক্ষতির পরিমান জনানা যায়নি।