২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় অভিনব পদ্ধতিতে পুকুরে মাছের সঙ্গে ধান চাষ

কুষ্টিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দৌলতপুর উপজেলার দীঘলকান্দি গ্রামের সৌখিন মৎস চাষী মতিয়ার রহমান (৫২) অভিনব পদ্ধতিতে পুকুরে মাছের সঙ্গে ধান চাষ করে হয়েছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নিজস্ব উদ্ভাবনী শক্তি থেকে মাছ ও ধান চাষ করছেন একই সাথে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2005, 10:55 AM

Updated : 26 Apr 2022, 05:57 PM

জানা যায়, এক সময় যে পুকুরে শুধু মাছ চাষে আয় হতো মাত্র ৩৭ হাজার টাকা, এখন সেই পুকুর থেকেই আয় করছেন প্রায় দেড় লাখ টাকা। এতে ব্যবসায়ী মতিয়ারকে শুধু কৌশল ও চাষ পদ্ধতিতে আনতে হয়েছে নতুনত্ব।

দীঘলকান্দি গ্রামেই সখের বশে ছোট্ট এক পুকুরে মাছ চাষের সাথে ধান চাষ শুরু করেন মতিয়ার রহমান। পরীক্ষামুলক এই চাষে বেশ সম্ভবনা দেখতে পান তিনি। এরপর ১৯৯৭ সালে তিনি উদ্যোগী হন ব্যাপক পরিসরে ধান ও মাছ চাষে। চার একর পুকুর সমেত জায়গা বেছে নেন এই পদ্ধতির জন্য। জানুয়ারি মাসে পুকুরের পানি নিষ্কাশন করে সেখানে উফশী ২৯ ধান রোপন করেন। এই ধানের বয়স ৬০ দিন হলেই ক্ষেতের মাঝে একর প্রতি ১২’শ পিস ৫--৬ ইঞ্চি সাইজের মাছ ছেড়ে দেন। মটর দিয়ে সার্বক্ষনিক ধান ক্ষেতে পানি রাখার ব্যবস্থা করেন। এর আগে ধানে খৈল, পটাশ ও ইউরিয়াসহ জৈব--অজৈব সার দেয়া হয়। একই সাথে বালাই দমনে কীটনাষক ঔষধও দেয়া হয় ধানে। যখন এগুলোর কোনটিই ধানের জন্য দরকার হয় না এবং কীটনাশকের কার্যকারিতাও থাকে না তখনই মাছ ছাড়া হয়। সার ব্যবহারের ফলে মাছের খাবার তৈরি হয় ধান ক্ষেতে। ফলে উদ্বৃত্ত খাবার দেয়ার প্রয়োজন হয় না। মাছ ছাড়ার প্রায় দুই মাস পর ধান কেটে নেয়া হয়। এরপর ধানের ডগাগুলো ডুবিয়ে দেয়া হয় পানিতে। একই সাথে আরও সার দেয়া হয় ধানের ডগাগুলোকে পচনশীল করতে। আর এগুলোই খাবার হিসেবে ব্যবহৃত হয় মাছের জন্য। রুই, মৃগেল, ব¬াক কার্প, গ্ল¬াস কার্প, জাপানি কার্প ও থাই পুটি এই চাষে ব্যবহার করেন মতিয়ার রহমান। ছয় মাস পর যখন জুলাই মাসের দিকে এই মাছ বিক্রির জন্য ধরা হয় তখন একর প্রতি ধান ক্ষেতে মাছ উৎপাদন হয় ১৫’শ কেজি। সর্বনিু ৫০ টাকা কেজি দরে এই মাছের বাজার মূল্য আসে ৭৫ হাজার টাকা। এছাড়া ধান প্রতি একরে উৎপাদন হয় ১০৫ থেকে ১২০ মন। যার প্রতি মন চারশ‘ টাকা দরে বাজার মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। ধান ও মাছ চাষের এই প্রকল্পে ছয় মাসে এক একরে লাভ হয় এক লাখ ২০ হাজার টাকা।

জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাম্পার চাষের পর পুনরায় একই পরিমান মাছ ছাড়া হয় সেপ্টেম্বর মাসে। ডিসেম্বর পর্যন্ত এই চাষে সব মাছেরই একই পরিমান বৃদ্ধি হয় না। এক একরে তিন মাসে মাছের পরিমাণ দাঁড়ায় সাড়ে সাত’শ কেজি। যার বাজার মূল্য আসে ৪০ হাজার টাকা। বছর শেষে সকল প্রকার খরচ বাদে লাভ আসে প্রায় দেড় লাখ টাকা।

ধান ও মাছ চাষে চার একরে পোনা বাবদ আট হাজার টাকা, মাছের খাবার, রাসায়ণিক ও জৈব সার ১০ হাজার টাকা, একজন কেয়ারটেকার ছয় মাসে ১২ হাজার টাকা, সেচ বাবদ বিদ্যুৎ বিল ছয় হাজার টাকা এবং ধান কাটা এবং লাগানো বাবদ ১০ হাজার টাকা খরচ হয়। পরবর্তী তিন মাসে শুধু খরচ হয় ১০ হাজার টাকা। বছর শেষে মোট খরচ দাঁড়ায় ৫৪ হাজার টাকা। গড়ে একর প্রতি খরচ হয় ১৩ হাজার টাকা।

মতিয়ার রহমান চার একর জমিতে এই চাষ করে এলাকায় একজন আদর্শ কৃষক হিসেবে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি চারবার স্থানীয় পর্যায়ে শ্রেষ্ঠ মৎস চাষীর পুরস্কারও পেয়েছেন।

এছাড়াও পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তির বাইরে জমি কিনে নিজস্ব সম্পত্তি করেছেন ৩৫ বিঘা।

জানা যায়, ছাত্রাবস্থায় থেকেই তার শখ ছিল মাছ চাষের। তবে ১৯৭৪--৭৫ সাল থেকেই কৃষি কাজ দেখা শোনা এবং ব্যবসার সাথে জড়িত ছিলেন তিনি। পরে রেনু পোনা উৎপাদনের সাথে জড়িয়ে পড়েন। রেনু পোনা উৎপাদনে তিনি সর্বশেষ ২০০২ সালেও শ্রেষ্ঠ রেনু পোনা উৎপাদনের পুরস্কার লাভ করেন।

বর্তমানে তার সাতটি মাছ চাষের পুকুর রয়েছে। এ ছাড়াও মাছ চাষের জন্য এলাকার লোকদের নিয়ে ২০০৩ সালে সমবায় সমিতি করেছেন। এই সমিতির তিনি সাধারণ সম্পাদক। বর্তমান সমিতির সদস্য সংখ্যা ৫০ জন। এই সদস্যদের নিয়ে তিনি ২৫ একর জমি লিজ করে মাছ চাষ করছেন।

বেকারত্ব দূর করতে অভিনব পদ্ধতিতে মাছ ও ধান চাষে অনেকেই আগ্রহ দেখাচ্ছে।

মতিউর রহমান বিডিনিউজকে জানান, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল আত্মনির্ভরশীল হওয়ার। সেই স্বপ্ন আর আমার পরিশ্রম তিলতিল করে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে। মাছ ও ধানের ক্ষেতের পার দিয়ে লাগানো গাছগুলো দেখে সবাই যখন প্রশংসা করে তখন খুবই ভাললাগে।

ধান ও মাছ চাষের এই প্রকল্প দাঁড় করাতে সরকারি কোন প্রকার সহযোগিতা এখনও পর্যন্ত পায়নি। নিজ প্রচেষ্টাতেই করে চলেছি। ইচ্ছা আছে আমার এই প্রকল্পকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার।