নারায়নগঞ্জ আইনজীবী সমিতির অভিষেক বিচারকদের বয়কট
আইনজীবী সমিতির অভিষেক অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজকে অতিথি না করে একজন প্রতিমন্ত্রীর পত্মীকে অতিথি করায় জজ কোর্টের ১৩ জন বিচারক অনুষ্ঠান রয়কট করেছেন।
নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠানে জেলা দায়রা জজ আবুল সনসুরকে প্রধান অতিথি করার কথা থাকলেও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিমের স্ত্রী অ্যাডভোকেট সুরাইয়া করিম মুন্নীকে অতিথি করা হয়। যা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে
অন্যদিকে, অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মওদুদ আহমদের আগমনের কথা থাকায় জেলার আইনজীবী সমন্বয় পরিষদও অনুষ্ঠান বয়কট করে।
