টাঙ্গাইলে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
টাঙ্গাইলে সোমবার ভোর রাত ৩টায় পুলিশের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম মিনহাজ হোসেন ওরফে ভুত (৩৫) ।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য পুলিশ পৌর এলাকার বাজিতপুর এলাকা ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের মধ্যে ১৫ মিনিট গুলি বিনিময়ের পর ক্রসফায়ারে মিনহাজ হোসেন নিহত হয়।
মিনহাজের সহযোগীরা পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি এসএমজি, দুইটি চাপাতি ও মদের বোতল উদ্ধার করেছে।
মিনহাজের বিরুদ্ধে টাঙ্গাইল থানায় চারটি হত্যাসহ ১৮টি মামলা রয়েছে।
পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।
