২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি বিশেষজ্ঞরা অবিলম্বে গঙ্গা ব্যারেজ নির্মাণের আহ্বান জানিয়েছেন

বাংলাদেশে গঙ্গা নদীর পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পানি বিশেষজ্ঞরা অবিলম্বে সরকারের প্রতি গঙ্গা ব্যারেজ নির্মাণের আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইন্সটিটিউট অব কমিউনিকেশন স্টাডিজ এণ্ড পাবলিক রিলেশন্স (বিআইসিএসপিআর) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।

বক্তারা বলেন, সরকার এ ব্যাপারে দাতাদের কাছ থেকে টাকা আনতে না পারলে অদূর ভবিষ্যতে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সমস্যার মুখোমুখি হবে।

অনুষ্ঠানে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ড. আব্দুল মঈন খান ‘দ্য গঙ্গা ওয়াটার ডিভারসন : এনভায়রনমেন্টাল ইফেক্ট এণ্ড ইমপ্লিকেশন্স’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বইটি সম্পাদনা করেছেন প্রবাসী পানি বিশেষজ্ঞ এবং কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম মনিরুল কাদের মীর্জা। সভায় অন্যান্যের মধ্যে বুয়েটের অধ্যাপক ড. এম মনোয়ার হোসেন, পানি বিশেষজ্ঞ এবং আইইউসিএন বাংলাদেশের প্রধান ড. আইনুন নিশাত, ড. খলিকুজ্জামান আহমেদ, ড. সেলিমুল হক এবং নিউ নেশন’র সম্পাদক মোস্তফা কামাল মজুমদার বক্ততা করেন।