ডাক্তার দম্পতির বাসা থেকে মূল্যবান মালামাল নিয়ে কাজের মেয়ের পলায়ন
রাজধানীর উত্তরায় চিকিৎসক দম্পতিকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ৮৩ ভরি স্বর্ণের অলংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েছে বাসার কাজের মেয়ে নাসিমা।
পলাতক নাসিমাকে এখনও পুলিশ গ্রেফতার করতে না পারলেও ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে শামসুদ্দিন (২৬), নাসির (২৭) ও ফিরোজা (২৪)। গ্রেফতারকৃত তিনজনই নাসিমাকে চেনে।
পুলিশ জানায়, চিকিৎসক দম্পতি ডাঃ জালাল এবং ডাক্তার দিলরুবা তাদের বাসার কাজের জন্যে নাসিমাকে গত বুধবার নিয়ে আসে। ওই রাতে নাসিমা চিকিৎসক দম্পতিকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় এবং মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ডা: দিলরুবার ভাই মাহবুব একটি মামলা দায়ের করেছেন।
