২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বজ্রপাতে দম্পতির মর্মান্তিক মৃত্যূ

ফরিদপুরের ভাঙ্গায় বুধবার বজ্রপাতে এক দম্পতির মর্মান্তিক মৃত্যূ হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 08:01 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পুলিশ জানায়, নিহতরা হচ্ছে ভাঙ্গার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের গৃহকর্তা ইলিয়াস মিয়া (৩৫) ও তার স্ত্রী চায়না বেগম (৩০)।

বুধবার বিকালে ঘরের ওপর  বজ্রপাত  হলে তাদের মৃত্যূ হয়। এতে নিহতদের দুই শিশু সন্তানও আহত হয়।