২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোভার্টিসের লাভের পরিমাণ ৯ শতাংশের ওপরে, ঢাকা অফিসের বিবৃতি

সুইজারল্যান্ডের মালিকানাধীন বহুজাতিক কোম্পানি নোভার্টিস চলতি বছরের প্রথমার্ধের পণ্য বিক্রি ও স্বাস্থ্য খাতের আয় হিসেব করে নয় শতাংশ বা ১ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি নেট লাভ ঘোষণা করেছে। বৃহস্পতিবার কোম্পানির ঢাকা অফিসের প্রকাশিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 03:37 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে ৭ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারের নোভার্টিস পণ্য বিক্রি হয়েছে। কোম্পানি আশা করেছিল, এসময়ে বিক্রি হবে ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। রক্তচাপ ও লিউকোমিয়ার ওষুধের বিক্রি বেড়ে যাওয়ার এ পরিমাণ লাভ হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

কোম্পানির সিইও ড. ড্যানিয়েল ভ্যাসেলা বলেন, আমাদের স্বাস্থ্য খাতের বিশাল সেবার ফসল হচ্ছে এ পরিমাণ লাভ। বছরের পরবর্তী সময়েও আমদের এধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।