ডেমরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর ডেমরা থানার যাত্রাবাড়ি এলাকায় মৎস্য বাজার সংলগ্ন রাস্তায় বুধবার রাতে ট্রাক চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩০) নিহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
ডেমরা থানা পুলিশ জানায়, বুধবার রাত ১০টায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী ট্রাক লোকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিলো।
