শতকরা ৯১ ভাগ ক্যাডেট ছাত্র-ছাত্রী এএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ পেয়েছে
দেশের দশটি ক্যাডেট কলেজের শতকরা ৯১ ভাগ ছাত্র-ছাত্রী এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড জিপিএ পাঁচ লাভ করেছে।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ক্যাডেট কলেজগুলোর মোট ৫৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৪৮২ জন জিপিএ পাঁচ অর্জন করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ৪৬০ জন বিজ্ঞান এবং ২২ জন মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। বরিশাল ক্যাডেট কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহনকারী ৫৪ জনই জিপিএ পাঁচ পেয়েছে।
জিপিএ পাঁচ প্রাপ্তরা হচ্ছে : ফৌজদারহাট ক্যাডেট কলেজ ৪৫, ঝিনাইদহ ক্যাডেট কলেজ ৫২, মির্জাপুর ক্যাডেট কলেজ ৪৯, রাজশাহী ক্যাডেট কলেজ ৫০, সিলেট ক্যাডেট কলেজ ৪৩, রংপুর ক্যাডেট কলেজ ৪৭, বরিশাল ক্যাডেট কলেজ ৫৪, পাবনা ক্যাডেট কলেজ ৫২, ময়মনসিংহ ক্যাডেট কলেজ ৪৫ এবং কুমিল্লা ক্যাডেট কলেজ ৪৫।
অংশগ্রহনকারী ৫৩০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৫২৯ জনই কৃতকার্য হয়েছে এবারের এসএসসি পরীক্ষায়। একমাত্র অকৃতকার্য শিক্ষার্থী ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের।
