যৌতুক না পেয়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে স্বামী
মুন্সীগঞ্জের লৌহজংয়ে হাট ভোগদিয়ায় শনিবার যৌতুক লোভী স্বামী মামুন (৩০) স্ত্রী মনিরা আক্তারের (২৫) গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। মুমূর্ষু অবস্থায় মনিরাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মামুন মনিরাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়ে আসতে বলে। এতে মনিরা অস্বীকৃতি জানালে স্বামী, শাশুড়ি, ননদ ও দেবর তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘটনার এক পর্যায়ে মামুন মনিরার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় রোববার মনিরার মা শামসুন্নাহার বেগম বাদি হয়ে লৌহজং থানায় একটি মামলা দায়ের করেন। ঘাতক স্বামী ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
