২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা দিনের অবিরাম বৃষ্টিতে নগরীর ব্যবসা বাণিজ্যে মন্দা

রাত দিন লাগাতার বৃষ্টির কারণে রোববার নগরীর ব্যবসা বাণিজ্যে, ব্যাংক বীমা ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিতে ব্যাপক মন্দাভাব সৃষ্টি হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 08:24 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নগরবাসীর অধিকাংশই ঘর থেকে বের হতে না পারায়  নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলসহ গুরুত্বপূর্ণ স্থানে একই রকম দৃশ্য দেখা যায়। ব্যাংক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান গুলোতে রোববার লেনদেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় অর্ধেকে নেমে আসে বলে সূত্রগুলো জানায়।

বর্ষার পানিতে মতিঝিল এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)তে প্রাণ চাঞ্চল্য ছিলো না।  কোরাম সংকটের কারণে রোববার কার্যক্রম শুরুই করতে পারেনি ডিএসই।

বর্ষার কারণে নগরীতে সিএনজি চালিত অটোরিক্সা, টেক্সি ক্যাব ও রিক্সা সহ ছোট যানবাহন গুলোরও ইঞ্জিন বিগড়ে তিব্র সংকট সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে নগরীর বিভিন্ন রাস্তা ঘাটতলিয়ে যাওয়ায় যানবাহন গুলি ওই সকল রুটে  যেতে না চাওয়ায় নগরবাসীদের যতায়াতে দারুণ অসুবিধা ভোগ করতে হয়।

মতিঝিল এলাকার রাস্তাগুলোতে পানি জমে থাকায়  ব্যংগুলোতে গ্রাহকরা আসতে পারেনি। ফলে মতিঝিল-দিলকুশা’র বিভিন্ন ব্যাংকের কমপক্ষে ১৬টি শাখায় রোববার কোন লেনদেন অনুষ্ঠিত হয়নি। এই সমস্যার কারণে নগরীর অন্যান্য ব্যাংক গুলোতেও লেনদেনে বড় ধরনের সংকট দেখা দেয়।

সাউথ ইস্ট ব্যাংকের প্রধান শাখার নির্বাহী কাওসার মাহমুদ বিডিনিউজকে বলেন, তুমুল বৃষ্টির কারণে ব্যাংকের গ্রহকরা মতিঝিলে আসতে না পারায় আজকে আমাদের লেনদেন প্রায় অর্ধেকে নেমে এসেছে।

একই ব্যাংকের প্রধান ক্যাশিয়ার জাফরুর আহসান ইমরুজ বিডিনিউজকে বলেন, আজকে আমরা ১০০টির মতো ভাউচার পেয়েছি এবং পরিশোধও করেছি যেখানে শনিবার আমরা ২০৫ থেকে ২১৯টি ভাউচার  গ্রহণ ও পরিশোধ করি।

উত্তরা ব্যাংকের স্থানীয় কার্যালয়ের ব্যাবস্থাপক দেওয়ান ফারুক বলেন, আমাদেরকে অফিসের প্রবেশ মুখে বাঁধ দিতে হয়েছে যাতে করে পানি ভিতরে প্রবেশ করতে না পারে।

ডিসিই’র জনসংযোগ কার্মকর্তা শফিকুর রহমান জানান, সকাল ১০ টা ৩০মিনিটের মধ্যে মাত্র ৪০ থেকে ৪৫ জন সদস্য মার্কেটে উপস্থিত হতে পেরেছিলেন। কিন্তু কোরাম না হওয়ায় মার্কেটের বাণিজ্য কার্যক্রম স্থগিত করা হয়।

রহমান জানান, সাধারণত ৬০ জন সদস্যের উপস্থিতিতে ঢাকা স্টক একচেঞ্জের লেনদেন কার্যক্রম চালু হয়।

দিলকুশার বৈদেশিক মুদ্রা বিনিময়ের খোলা বাজোরেও একই পরিস্থিতি দেখা যায়।

ডলার মার্কেটের দালাল আবুল হাসান বলেন, “এ রকম যদি আরও একদিন চলতে থাকে তবে তো আমরা না খেয়ে মারা যাব”।

এই এলাকার ফাস্ট ফুড ও খাবারের দোকান গুলোকেও রোববার অনেক টাকার লোকসান গুনতে হয়েছে।

দুপর একটা পর্যন্ত লোকশূন্য দেখে ঘরোয়া রেস্তরার এক ওয়েটার বলেন, মতিঝিলের অফিস পাড়ার লোকজনই আমাদের এখানে বেশি খেতে আসে। এই সময় আমাদের এখানে প্রচন্ড ভিড়ভাট্টা থাকে। কিন্তু আজ একেবারেই ফাঁকা।

মতিঝিলের শ’খানেকর উপর ফোন, ফ্যাক্স, মোবাইল ও মুদী-মনোহারীর মতো ছোট দোকানিরাও রোববার তাদের দোকানের ঝাপ তোলেনি।

রোববার সত্যিকার অর্থেই ছিল একটি তীব্র মন্দার দিন।