বাংলাভাই ক্যাডার পিটার গ্রেফতার
রাজশাহীর বাগমারা থেকে শনিবার সাংবাদিক নির্যতনকারী বাংলাভাই ক্যাডার মশিউর রহমান পিটারকে পুলিশ গ্রেফতার করেছে।
বাগমারা থানা পুলিশ জানায়, পিটারের বিরুদ্ধে দৈনিক জনকণ্ঠের বাগমারা উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের ওপর হামলার ঘটনায় একটি মামলা রয়েছে। ওই মামলার এজহারভুক্ত আসামি হিসেবে শনিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গত ২৮ জুন পিটারের নেতৃত্বে বাগমারার ভবানিগঞ্জে বাংলাভাইয়ের ক্যাডাররা শফিকের ওপর হামলা চালায়।
