২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোস্ট অফিসের রানারের লাশ উদ্ধার

পুলিশ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির মনোহরপুর পোস্ট অফিসের রানার এনায়েত হোসেনের (৪৫) লাশ উদ্ধার করেছে। রাজাপুর উপজেলার পূর্বরাজাপুরের একটি খাল থেকে এ মৃতদেহ উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 06:22 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে মৃতদেহ পানিতে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে । তবে এখন পযর্ন্ত এর কারণ জানা যায়নি।

চাড়াখালীর এক আত্মীয়ের বাড়ি থেকে সোমবার নিজ বাড়িতে ফেরার পথে এনায়েত নিখোঁজ হয়। এলাকাবাসী খালে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দেয়।