২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার ভারতের আকাশসীমা লংঘনের অভিযোগ ভিত্তিহীন

বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ২৬ জুন ভারতের আকাশসীমা লংঘন করেছে মর্মে পিটিআই’র সংবাদকে সম্পূর্ন ভিত্তিহীন বলে অবিহিত করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রোববার বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম সাবডিভিশনে প্রবেশ করেছে বলে পিটিআই ২৭ জুন একটি সংবাদ পরিবেশন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর কোন হেলিকপ্টার ভারতের ভুখন্ডে প্রবেশ ও আকাশ সীমা লংঘন করেনি।

এছাড়াও পিটিআই এর ওই সংবাদে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টার গত ২২ এপ্রিল ভারতীয় আকাশসীমা লংঘন করেছিল বলে যে তথ্য পরিবেশন করা হয় তাও সম্পূর্ন ভিত্তিহীন।