২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে সেদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2005, 03:55 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণের উদ্দেশ্যে প্রেরিত এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক স্বার্থরক্ষায় দু’দেশের সম্পর্ক উত্তরোত্তর জোরদার হবে।