২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে বাড়িতে হিজড়া, অতঃপর পুলিশ...

গৃহকর্তার ছেলের বিয়ে। চারিদিকে ধুমধাম। বাধ সাধলো হিজড়ার দল। না, কনের পিড়িতে বসার জন্য নয়, স্রেফ বকশিশের জন্য। রোববার নারায়ণগঞ্জ শহরের এক বিয়ে বাড়িতে ঘটেছে এ ঘটনা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

জানা যায়, শহরের ১২৬, বিবি রোডের বাসিন্দা অরুন দে’র বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে শুনে ৮/১০ জনের একদল হিজড়া হাজির হয় ওই বাসায়। তারা গৃহকর্তার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে। গৃহকর্তা টাকা দিতে রাজি না হলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় বচসা।

উপায়ান্তর না দেখে গৃহকর্তা পুলিশে খবর দেন। পুলিশ এসে বুঝিয়ে এক হাজার টাকা দিয়ে হিজড়াদের বিদায় করে।

গত ৩ জুন অরুন দে’র ছেলে সুমন দে’র সাথে শহরের গলাচিপা এলাকার রতন মোদকের মেয়ে উর্মির বিয়ে হয়। রোববার তাদের বৌভাত অনুষ্ঠানের প্রাক্কালে হিজড়ার দল কিছু বকশিশের জন্য গেলে এ বিড়ম্বনার সৃষ্টি হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে হিজড়ারা বলেছে, স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা অরুন বাবুর বাসায় গিয়েছিলাম বকশিশ চাইতে। এর জন্য পুলিশ ডাকা ঠিক হয়নি।