২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান ২০০৬ সালে বাংলাদেশকে ৩ মিলিয়ন ডলার উন্নয়ন বৃত্তি প্রদান করবে

মানব সম্পদ উন্নয়ন বৃত্তি প্রকল্পের আওতায় জাপান সরকার ও বাংলাদেশ সরকার একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী জাপান আগামী বছর বাংলাদেশকে ৩৬০মিলিয়ন ইয়েন বা তিন মিলিয়ন মার্কিন ডলার দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি এবং অর্থনীতি সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ ইসমাঈল জাবিউল্লাহ স্ব স্ব সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

গত ২০০১ সাল থেকে বাংলাদেশ ও জাপানের মধ্যে মানব সম্পদ উন্নয়ন প্রকল্প বৃত্তি চালু রয়েছে। এ বৃত্তির আওতায় জাপান সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করে।