ইবি’তে ছাত্রদল-শিবির সংঘর্ষ: আহত ৫০
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার থেকে চলা জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার সংঘর্ষে ৫০জন আহত হয়েছে।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন হলে ছাত্রদলের দু কর্মী আল আমিন ও নাজমুল আহাদ ক্যান্টিনের বিল পরিশোধ না করায় ইসলামী ছাত্র শিবিরের কর্মী বাশেত প্রতিবাদ জানালে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষের পর ছাত্রদল ক্যাম্পাসের বাইরে ও ইসলামী ছাত্রশিবির ক্যাম্পাসের ভেতরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। পুলিশ সূত্রে জানা যায়, দুই গ্র“পই নিজেদের মধ্যে ১০০ রাউন্ড গুলি বিনিময় করে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে প্রায় এক শ পুলিশ মোতায়েন করা হয়েছে।
