লিয়াকত আলী চৌধুরী ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার
ভারতে নতুন বাংলাদেশী হাইমিশনার হিসেবে লিয়াকত আলী চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নেদারল্যাণ্ডে কর্মরত আছেন।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়্।
সীমান্ত সমস্যা নিয়ে ঢাকা ও নয়াদিল্লির পারস্পারিক দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংকটাপন্ন হবার মুহূর্তে তিনি হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।
পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করে পূর্ববর্তী রাষ্ট্রদূত হেমায়েত উদ্দিন দেশে ফেরার পর এই পদটি খালি ছিল।
অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে øাতক (সম্মান) ও øাতকোত্তর ডিগ্রি লাভের পর লিয়াকত আলী চৌধুরী ১৯৭৯ ব্যাচের বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারে কূটনৈতিক হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
পরে তিনি প্যারিসে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশুনা করেন।
বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে তিনি জেনেভায় ও নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে এবং নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
লিয়াকত আলী কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ে দারিদ্র দূরীকরণ বিভাগের পরিচালক হিসেবে ১৯৯৫ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।
২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। এ সময়ে তিনি বহুজাতিক অর্থনৈতিক বিষয়াবলী, জাতিসংঘ, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এবং দক্ষিণ এশিয়া ও সার্কের বিভিন্ন শাকার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৩ সালের আগষ্ট মাসে তাকে নেদারল্যাণ্ডের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত হিসেব নিয়োগ দেওয়া হয়। ২০০৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিবের পদমর্যাদা লাভ করেন।
