বিএসএফের পাশাপাশি বানর ও হনুমানের তৎপরতা
কুমিল্লার কসবা সীমান্তে বিএসএফের তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ভারত থেকে আসা বানর ও হনুমানের তৎপরতাও বেড়েছে।
এলাকাবাসী জানায়, সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষ কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে ভারত থেকে আসা শত শত বানর ও হনুমান উপজেলার বিভিন্ন এলাকায় আটকা পড়ে যায়। এদিকে বিএসএফের তৎপরতা বেড়ে যাওয়ার পাশাপাশি কসবা সীমান্তের মানুষ আটকে পড়া বানর ও হনুমানের অত্যাচারে অতিষ্ঠ। এরা এলাকার পাকা ধান, ফল ইত্যাদির মারাত্মক ক্ষতি করছে।
কাঁটাতারের বেড়া পার হয়ে এরা ভারতে যেতে পারছে না। ফলে এদের অত্যাচারের মাত্রা বেড়ে গেছে।
